Latest Post
Showing posts with label কম্পিউটার টিপস. Show all posts
Showing posts with label কম্পিউটার টিপস. Show all posts

চমৎকার একটি ডিকশনারি আপনার পিসি’র জন্য

আস্সালামু আলাইকুম,
চমৎকার একটি ডিকশনারি আপনার পিসি’র জন্য

কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি।   অনেক কাজের ক্ষেত্রেই আমাদের ডিকশনারি বা অভিধানের সাহায্য নিতে হয়। প্রযুক্তি ব্যবহারের ফলে তা আজ অতি সহজ হয়ে গেছে। এখন আমাদের আর বড় হার্ডকপি ব্যবহার না করলেই চলে। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম চমৎকার একটি ডিকশনারি। বাংলা থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা। সাইজ মাত্র ৫ এমবি। আশা করি আপনাদের ভালো লাগবে।

ডাউনলোড    

এবার শেয়ার করুন 
 

ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটার নিয়ন্ত্রণ

internet
আপনার বন্ধু থাকে প্রবাসে আর আপনি বাংলাদেশে।

আপনার বন্ধু কম্পিউটারে খুব বেশী দক্ষ না।
আপনি আপনার বন্ধুকে কিছু শেখাতে চান বা তার কম্পিউটারের কিছু কাজ করে দিতে চান।
কিন্তু দুজন হাজার কিলোমিটার দুরে থেকে কিভাবে এটা সম্ভব।
টিমভিউয়ার সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার বন্ধুর কম্পিউটার ব্যবহার করতে পারবেন,
ফলে আপনি তাকে যেমন কিছু শেখাতে পারবেন তেমনই তার বিভিন্ন কাজও করে দিতে পারবেন।
এজন্য অবশ্যই উভই কম্পিউটারে ইন্টারনেট সংযোগ এবং টিমভিউয়ার সফটওয়্যার ইনষ্টল থাকতে হবে।
এজন্য উভয়ই 
http://www.teamviewer.com/ থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করুন।
এবার উভয়ই সফটওয়্যারটি চালু করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে Your Details অংশে ID
এবং Password আসবে। যেহেতু আপনি আপনার বন্ধুর কম্পিউটার নিয়ন্ত্রণ করবেন
তাই আপনার বন্ধুর কাছ থেকে এসএমএস, ফোন, মোবাইল, ম্যাসেজ (চ্যাট) বা
ইমেইলের মাধ্যমে তার টিমভিউয়ারের ID এবং Password জেনে নিন।
এখন আপনার টিমভিউয়ারের (Remote Support নির্বাচন রেখে)
Partner Details এর ID অংশে আপনার বন্ধুর দেওয়া আইডি লিখে
Connect Partner বাটনে ক্লিক করুন। তাহলে সফটওয়্যার ইন্টারনেটের
মাধ্যমে আপনার বন্ধুর কম্পিউটারের টিমভিউয়ার পরীক্ষা করবে।

এবপরে পাসওয়ার্ড চাইলে আপনার বন্ধুর দেওয়া পাসওয়ার্ড লিখে Log On বাটনে ক্লিক করুন।
কিছুক্ষণের মধ্যে আপনার বন্ধুর দেওয়া আইডির টাইটেলে একটা উইন্ডো আসবে, যা আপনার বন্ধুর কম্পিউটারের ডেক্সটপ।

এখন আপনি উক্ত ডেস্কটপের মাধ্যমে আপনার বন্ধুর
কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ (ফাইল/ফোল্ডার তৈরী, ডিলিট করা,
টাইপ করা, সফটওয়্যার ইনষ্টল করা, ডাউনলোড করা, গান দেখা ইত্যাদি)
করতে পারবেন। মোট কথা ইন্টারনেটর সংযোগ অক্ষুন্ন রেখে কম্পিউটার
লগঅফ/সার্টডাউন ছাড়া বাকি সবই করতে পারবেণ। এছাড়াও
Filetransfer থেকে সংযোগ নিলে আপনার নিজের কম্পিউটারের
ফাইল আপনার বন্ধুর কম্পিউটারের মধ্যে ফাইল/ফোল্ডার আদান প্রদান করতে পারবেন।

দয়া করে লেখাগুলি ভালো লাগলে শেয়ের করবেন 
 

আপনার কম্পিউটার ছেলে না মেয়ে ? জেনে নিন এখনি


আমরা তো অনেকদিন ধরেই কম্পিউটার ব্যবহার করছি। কিন্তু কখনোও কি ভেবে দেখেছেন, আপনার কম্পিউটার ছেলে না মেয়ে? হয়ত অনেকেই জানেন তার কম্পিউটার ছেলে না মেয়ে কিন্তু যারা জানেন না, তাদের জন্যই আজকের টিউন। এটি জানতে হলে আপনাদের খুব সহজ কয়েকটি কাজ করতে হবে। তাহলে ঝটপট করে ফেলুনঃ-

*নোটপ্যাড ওপেন করুন। (আবার বইলেন না যে নোটপ্যাড কি?? হা হা হা 

*এবার নিচের কোডটি ঝটপট লিখে ফেলুন -

CreateObject("SAPI.SpVoice").Speak"i love you & i want to marry you"

*সবশেষে সেভ করুন computer gender.vbs নামে।

*এবার সেভ করা ফাইলটিতে ডাবল ক্লিক করুন। কি দেখলেন?? 

যদি কোন মেয়ে কন্ঠ আপনাকে I Love You & I want to Marry You- এই কথাটি বলে তাহলে আপনার কম্পিউটার মেয়ে।
আর যদি কোন ছেলে কন্ঠ এই কথাটি বলে, (কাম সারছে!!) তাহলে বুঝবেন আপনার কম্পিউটার ছেলে। 

আর হ্যা, এটি সকল উইন্ডোস সেভেন, ভিসতা এবং এক্সপি এর জন্য প্রযোজ্য। অন্য কোন অপারেটিং সিস্টেমে কাজ করবে না।

তাহলে ঝটপট বেড় করে ফেলুন আপনার কম্পিউটারের জেন্ডার এবং কমেন্টের মাধ্যমে জানান আপনার এতদিনের সঙ্গী/ সঙ্গিনীর কথা। (আমার পিসি কিন্তু মেয়ে...হে হে হে)। 




 

কীভাবে কম্পিউটারের সামনে বসবেন ?

সঠিক দেহভঙ্গি ভুল দেহভঙ্গি প্রতিদিন কম্পিউটারে দীর্ঘ সময় ধরে কাজ করছেন যাঁরা তাঁদের নানা রকম শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। যেমন: কোমর, ঘাড় ও ঊরুতে ব্যথা, কাঁধ ও আঙুল অবশ হয়ে আসা, হাতের কবজি ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, চোখ শুকনো বোধ করা ও মাথাব্যথা। তবে এসব সমস্যার বেশির ভাগই হয়ে থাকে অনুপযুক্ত চেয়ার-টেবিল ও দেহভঙ্গির কারণে।
বসার ভঙ্গি কেমন হবে?
এমন একটি চেয়ার ব্যবহার করুন, যা আপনার দেহের বাঁকগুলোর সঙ্গে মিশে যায়। চেয়ারে হেলান দিয়ে বসা ভালো।
আপনার কোমর, ঊরু ও হাঁটু যেন একই সমান্তরালে থাকে।
পায়ের পাতা দুটো আরাম করে মেঝেতে বিছিয়ে রাখতে হবে, ঝুলে থাকবে না।
হাত দুটো কাজের ফাঁকে চেয়ারের হাতলে বিছিয়ে রাখা যাবে।
চেয়ারটির গদি এমন হবে, যা খুব শক্ত নয়, আবার বেশি নরমও নয়।
কম্পিউটারটি কেমন হবে?
কম্পিউটারের মনিটর চোখ থেকে অন্তত ২০ থেকে ২৬ ইঞ্চি দূরে থাকবে।
মনিটরের একেবারে ওপরের বিন্দুও যেন চোখের সমান্তরালে থাকে, জোর করে উঁচু হয়ে যেন দেখতে না হয়।
কম্পিউটার টেবিলের নিচে পা দুটি যথেষ্ট আরাম করে জায়গা পাবে, গাদাগাদি করে থাকবে না।
টেবিলের উচ্চতা হবে কনুইয়ের সমান্তরাল।
কি-বোর্ড ও মাউসের জায়গাটি আপনার ঊরুর ১ থেকে ২ ইঞ্চি ওপরে থাকবে।
কবজি সোজা ও বাহু মেঝের ঠিক ৯০ ডিগ্রি কোণে থাকবে।
মনিটর এমন জায়গায় স্থাপন করুন, যেখানে অতিরিক্ত আলোর জন্য চোখে চাপ পড়বে না। যেমন জানালা থেকে একটু দূরে।
মাঝে মাঝে বিশ্রাম নিন
একটানা বেশি সময় ধরে একই ভঙ্গিতে বসে কাজ করবেন না। কাজের মধ্যে বিশ্রাম নিন। অফিসে দু-এক পাক ঘুরে আসুন।
ক্লান্ত লাগলে দাঁড়িয়ে মাংসপেশিগুলো টান টান করে নিন। মাসল স্ট্রেচিংয়ের কিছু নিয়ম আছে: দাঁড়িয়ে হাত মাথার ওপর নিয়ে টান টান করুন। মাথা এক দিকের কাঁধের ওপর হেলে কিছুক্ষণ ধরে রাখুন, এবার উল্টো দিকেও তা করুন।
কাঁধ দুটোকে কানের কাছাকাছি উঁচু করে ধরুন, কিছুক্ষণ রেখে নামিয়ে নিন।
হাত দুটো মুঠো করে সামনে টান টান করে আড়মোড়া ভাঙার মতো করে সামনে-পেছনে আনুন।
মাঝে মাঝে মনিটর থেকে দৃষ্টি ফিরিয়ে বাইরে সবুজ কোনো দৃশ্যে চোখ রাখুন ও চোখের বিশ্রাম নিন।

ডা. তানজিনা হোসেন

সূত্র: ভালোবাসার জগৎ
 
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Idea Box - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger