Latest Post
Showing posts with label স্মার্টফোন টিপস. Show all posts
Showing posts with label স্মার্টফোন টিপস. Show all posts

Android এর জন্য দারুণ একটি মাল্টিপল facebook Photo ও Video আপলোডার

Android এর জন্য দারুণ একটি মাল্টিপল facebook Photo ও Video আপলোডারAndroid এর জন্য দারুণ একটি মাল্টিপল facebook Photo ও Video আপলোডারAndroid এর জন্য দারুণ একটি মাল্টিপল facebook Photo ও Video আপলোডার আস্সালামু আলাইকুম

আপনার Android এর জন্য দারুণ একটি মাল্টিপল Photo ও Video আপলোডার!
আশা করি সবাই ভাল আছেন. আমি একজন Android ইউসার এবং Android প্রেমিক. সম্প্রতি Android Apps ও Games এর জন্য একটি Website তৈরি করেছি যা ইতোমধ্যে আপনাদের সাথে Share করেছি. 

আজ যেই Apps টি নিয়ে কথা বলবো এর নাম power album pro
আমি বলবো চমৎকার একটি Multiple ফেইসবুক Photo ও Video আপলোডার.
এটি দিয়ে খুব সহজেই অনেক গুলো Photo ও Video আপনার Profile এ Add করা যাবে. Facebook Official Apps টি দিয়ে Multiple photo একসাথে আপলোড করা যায় না তাই এই Apps টি শেয়ার করলাম.
আশা করি আপনাদের কাজে লাগবে.
সরাসরি apk ফাইলটি Download করতে এখানে click করুন

ডাউনলোড


 

Android Apps (Apk) আপনার বয়স নির্ণয় করুন খুব সহজে

আসসালামু আলাইকুম,

Android Apps (Apk) আপনার বয়স নির্ণয় করুন খুব সহজে
অনেক সময় বিভিন্ন ফরমে আমাদের বয়স লিখতে হয়। আর তখনি বয়স নির্ণয়ের সূত্র যাই ভুলে। উপায়ান্তু না দেখে হাতে গোণা শুরু করে দেই। তাই আপনাদের জন্য আজ নিয়ে এলাম বয়স নির্ণয়ের android apk ফাইল। শুধু সংখ্যা বসান আপনি বয়স পেয়ে যাবেন। মাত্র 897 kb on ড্রপবক্স।


ডাউনলোড


share please
 

Android Assistant (fully Updated)Android এর জন্য জটিল একটা সফটওয়্যার

Android ফোন ব্যাবহার করেন আর Android Assistant রাখবেন না এইটা কেমনে হয়। সফট এর সাইজ ছোট কিন্তু কাজ গুলা কিন্তু মারাত্মক আপনি সহজেই অ্যাপ ব্যাকআপ নিতে পারবেন {google play store} থেকে নামানো সফট গেম লাইভ ওয়ালপেপার সহ ফোন এ অফিসিয়াল অ্যাপ সহ android Assistant দ্বারা ব্যাকআপ নেয়া যায় এবং আপ্পস ফোন মেমোরি থেকে এস ডি কার্ড বা মেমোরি কার্ড {internal memory} তে মুভ করা যায়
Android Assistant (fully Updated)Android এর জন্য জটিল একটা সফটওয়্যার
APPS টি ফ্রী download করুন

http://www.mediafire.com/download.php?aifm74tioc784vc

২// ইন্সটল করুন

৩// ওপেন করুন

৪// টুলস এ যান

৫// একদম নিচে দেখবেন app backup & restore

৬। app backup & restore ওপেন করুন

৭// একটু  অপেক্ষা করুন আপনার অ্যাপ গুলু লোড হতে দিন

৮//এইবার আপনি যে যে এপ্পস গুলা ব্যাকআপ নিতে চান তা মার্ক করে ব্যাকআপ এ প্রেস করুন জাস্ট একটু ওয়েট করুন

৯ কাজ শেষ হলে android assistant Close করে  file manager থেকে {ফোন মেমোরি} তে যান { মেমোরি কার্ড এ না }  এ যান দেখবেন androidassistant_appbackup নামে একটি Folder হয়েছে ওই আপ্পস গুলা এই ফোল্ডার এই পাবেন

১০. আর কিছু নাই এই বার লাস্ট কাজ হল কমেন্ট করা 
 

অ্যান্ড্রয়েড স্মার্টফোন, একটু ভাবুন তারপর কিনুন ?

একটি নতুন স্মার্টফোন কেনার সময় স্বভাবতই আমরা এর বিভিন্ন ফিচার এর দিকে নজর দেই; কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি অধিকাংশ সময়ই আমরা এর গুনগত মানের দিকে নজর দেই না। ফলশ্রুতিতে আমাদের বহু কষ্টে অর্জিত অর্থে কেনা স্মার্টফোনটিই আমাদের বিরম্বনার কারন হয়ে দাড়ায়। তাই বলব একটু কম ফিচার সমৃদ্ধ হলেও ভাল মানের/ব্রান্ডের স্মার্টফোন কিনুন।

বর্তমানে স্মার্টফোন বাজারজাত করনে বিশ্বের এক নম্বর ব্রান্ড হিসেবে সর্বাধিক জনপ্রিয় SAMSUNG। স্মার্টফোনগুলোতে দুই বৎসরের বিক্রয়োত্তর SERVICE WARRANTY সহ এরা নিশ্চিত করেছে সেরা মান। এছাড়া SAMSUNG SMARTPHONE CAFE তে গিয়ে আপনি স্মার্টফোনগুলোর সকল সুয়োগ-সুবিধা সরাসরি উপভোগ করতে পারবেন।

MARKET ANALYSIS করে আমার মনে হয়েছে SAMSUNG GALAXY S DUOS ই হতে পারে আপনার জন্য একটি স্বয়ংসম্পূর্ন স্মার্টফোন। তবে চলুন এক নজরে দেখে নেয়া যাক কি কি SPECIFICATIONS থাকছে স্মার্টফোনটিতে....
অ্যান্ড্রয়েড স্মার্টফোন, একটু ভাবুন তারপর কিনুন ?

Network/Bearer and Wireless Connectivity
GSM
EDGE / GPRS (850 / 900 / 1,800 / 1,900MHz)
HSDPA 7.2 (900 / 2,100)
802.11b/g/n 2.4GHz
Wi-Fi Direct Available
A2DP, AVRCP, GAP, HFP, HID, HSP, OPP, PAN, PBAP, PBA, SPP, MAP
USB Support
Kies, Kies Air Support

Display
TFT Technology
16M Colour Depth
4.0" Internal Display Size
400 x 800 Display Resolution

Memory
4GB Memory

Colour
Pure White/Black

Services and Applications
Samsung Apps Available
Music Hub 2.0 Available
Game Hub 2.0 Available
ChatON Available
ActiveSync Available
B-to-B Compability: EAS, VPN, CCX

OS
Android 4.0

Battery
1,500mAh Battery Capacity
USB Charge Available
Talk Time: Up to 780 minutes (2G), Up to 500 minutes (3G)
Standby Time: Up to 445 hours (2G), Up to 330 hours (3G)

Chipset
Single Core
1GHz

Connectors
USB v2.0
3.5mm Stereo Earjack
microSD External Memory Slot
Dual SIM Support
MicroUSB Available

Audio and Video
Video Format: MPEG4, H.263, H.264
FWVGA Video Playback Available
Recording Up to 30fps
Audio Format: MP3, AAC, AAC+, eAAC+

Physical Specification
121.5 x 63.1 x 10.5mm Dimension
120g Weight

Camera
5 Megapixels Camera Resolution (Rear)
0.3 Megapixels Camera Resolution (Front)
LED Flash
Auto Focus Available

Sensors
Accelerometer, Geo-magnetic, Proximity Available

Location
Assisted GPS Available

বর্তমান বাজার মূল্য: 16,900টাকা ।
 

এন্ড্রয়েড মোবাইল সিকিউরিটি

মোবাইল বাজারে এন্ড্রয়েড স্থান এখন কোথায় তা আর বলা লাগে না। সবাই এখন প্রযুক্তির ভিতর ডুবে আছে আর উধাহরন হিসাবে বলা যাই এন্ড্রয়েডের কথা। এইতো কিছু দিন আগের কথা এই এন্ড্রয়েডের জন্য আমাদের সবার পরিচিত মোবাইল কোম্পানি নোকিয়ার ইউনিট বিক্রি হয়ে গেল মাইক্রোসফট এর কাছে। এখন আপনাদের কাছে এন্ড্রয়েড অনেক জনপ্রিয় হয়েছে,এবং সাথে সাথে এর নতুনত্ব বেড়ে চলেছে। যেহেতু নতুনত্ব বাড়ছে সাথে বাড়ছে বিভিন্ন সমস্যা। এন্ড্রয়েডের সমস্যার ভিতর সব চেয়ে বড় সমস্যা এন্ড্রয়েড মোবাইল সিকিউরিটির। এই সমস্যা নিয়ে না লিখলেই না।
এবার সব থেকে প্রয়োজনীয় কিছু সিকিউরিটি সম্মন্ধে আপনাদের জানাবো।

১ আপনি আপানর এন্ড্রয়েড মোবাইলটি সুরক্ষিত রাখতে পারবেন পাসওয়ার্ডের মাধ্যমে এই সামান্য কাজটি আপনার মোবাইলকে অনেক সুরক্ষিত রাখতে পারে। আপনার সব ধরনের প্রয়োজনীয় অ্যাপস থেকে শুরু করে আপনি আর অনেক কিছু সুরক্ষিত রাখতে পারেন যেমন আপনার মিন্ট ব্যাংক অ্যাপস, জার্নাল অ্যাপস (dayone) আপনার নোট অ্যাপস (evernote) ইত্যাদি আপনি নিশ্চিন্তে রাখতে পারেন। ইমেল অ্যাপস যখন আপনার মোবাইলে ইন্সটাল করা থাকে তখন যে কেউ আপনার মোবাইলে প্রবেশ করে আপনার প্রয়োজনীয় তথ্য হাতিয়ে নিতে পারে। কিন্তু আপনার এই হোম স্ক্রিন পাসওয়ার্ড আপনার মোবাইলকে অনেক  সহজে রক্ষা করতে পারে।

২       এন্ড্রয়েড মোবাইলের দ্বিতীয় সিকিউরিটি যে বিষয় তা আছে তা হয়তো অনেকে জানেন না বা বুঝতে পারেন না যে কেও আপনার আই ক্লাউড বা আপনার জিমেইল একাউন্ট এ গিয়ে আপনার কত বড় ক্ষতি করতে পারে। যখন আপনি আপনার স্মার্ট ফোনে অনেক কষ্ট করে কিছু তৈরি করলেন এবং কেও আপনার মোবাইলে আই ক্লাউড বা জিমেইল ব্যাবহার করে আপনার সব তথ্য চুরি করে নিলো। আপনি এর জন্য আপনার মোবাইলের জিমেইল একাউন্টে ২ স্টেপ একটিভ করে নিতে পারেন। এই কাজটি করলে কেউ যদি আপনার জিমেইল পাসওয়ার্ড জেনেও যায় তাহলে আপনার ভয়ের কিছু নেই। কারন আপনার মোবাইলের ২ স্টেপ একটিভ করা আছে। তাই কেও যদি আপনার জিমেইলে লগ ইন করে তাহলে আপনার মোবাইলে যে কোডটি আসবে সেটা ছাড়া কেউ আপনার একাউন্টে প্রবেশ করতে পারবে না।

৩       রুট করা থেকে বিরত থাকুন
        আপনি হয়তো আপনার মোবাইল ফোনটি রুট করে অনেক মজা পাচ্ছেন। কারন রুট করার ফলে আপনি মুক্ত হতে পারেন। আপনার মনের মত অ্যাপস আপনি ইন্সটল করতে পারেন কিন্তু আপনি কি জানেন আপনার এই রুট করার ফলে আপনার ক্ষণিকের আনন্দ পরিনিত অতে পারে বিষাদে। কারন আপনার মোবাইল ফোনটি আপনি  যত দিন রুট না করবেন তত দিন আপনার মোবাইল সব ধরনের দূষিত অ্যাপস থেকে বিরত থাকবে এবং যখন আপনি রুট করবেন তখন আপনার মোবাইলে কোন ধরনের বাধা থাকবে না তাই সেখানে অ্যাপস এর সাথে ভাইরাস প্রবেশ করতেই পারে তো আপনি যত দূর পারেন আপনার মোবাইলটি রুট করা থেকে বিরত থাকুন।

৪         যে কোন অ্যাপস ডাউনলোড করতে একটু সতর্ক থাকুন
         এন্ড্রয়েড মোবাইল মানে নিত্য নতুন অ্যাপস ডাউনলোড করা আর মজা নেওয়া। কিন্তু আপনি একটু ও ভেবে দেখেছেন আপনার অ্যাপস টি ভাইরাস মুক্ত কি না। হ্যা অবশ্যয় আপনার মোবাইল অ্যাপস টি পরিক্ষা করবেন। এই তো কিছু দিন আগে গুগলে ৫০,০০০ অ্যাপস রিমুভ করেছে। কারন গুগলে এর অ্যাপস সব সময় ভাইরাস মুক্ত থাকে তাই তারা কোন সমস্যা হওয়ার আগে এই সব অ্যাপস গুলা রিমুভ করে থাকে। দেখা গেছে ২০১২ সালে  ৩২ মিলিয়ন এন্ড্রয়েড ডিভাইস অ্যাপস এর ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। এগুলো আপেল এ ৯৫% আক্রান্ত হয়েছে। আপনি যদি অ্যাপেল পছন্দ না করেন। কিন্তু যদি এটা আপনার সাধের মোবাইলের সাথে হয় তবে কেমন হবে তাই অবশ্যয় অ্যাপস বা সফটওয়্যার ডাওনলোড করার সময় সতর্ক থাকবেন। এন্ড্রয়েড জন্য গুগলে প্লে স্টোর থেকে ডাউনলোড করলে ভাল হয়।

৫      আপনি যদি আপনার মোবাইলে কোন ব্যাংকের কাজ কারবার করে থাকেন তাহলে অবশ্যয় আপনার স্মার্ট         ফোনে একটি মাত্র ব্রাউজার ব্যাবহার করতে হবে। এসব কাজ কারবার করতে অবশ্যয় অফিশিয়াল অ্যাপস            ব্যাবহার করতে হবে। উধাহরন সরূপ ব্যাংক অফ আমিরিকা, ভানগার্ড, মিন্ট ইত্যাদি কোম্পানির তাদের              নিজেশ্য ব্রাউসজার থাকে।

৬   বর্তমানে হ্যাকাররা এই কাজটি খুব বেশি করে থাকে। মানে এরা ম্যাসেজের মাধ্যমে কিছু লোভনীয় অফার দেয়ে থাকে এবং তাঁর ভিতর ট্রোজান, স্পাইওয়্যার প্রভৃতি দিয়ে দেয়। এই ধরনের অফার থেকে দূরে থাকুন। ফিশিং এর উধাহরন সরূপ লটারি, কন্টেস্ট, ফ্রি ডাউনলোড ইত্যাদি।
এই ধরনের আর অনেক সমস্যা আছে যা আমাদের চিন্তার বাইরে নয়।

৭ ধরুন আপনার মোবাইল ফোন যদি অন্য কারো হাতে পরে যায় বা চুরি হয়ে যাই এবং ওই ব্যাবহার কারি যদি আপনার সব কনট্যাক্ট নাম্বার, ইমেইল নাম্বার জেনে যায় তবে কেমন হবে। নিশ্চয় ভাল হবে না। তাই এন্ড্ররয়েড এর জন্য একটি ভাল কাজ করেছে। যে প্রথম ব্যাবহারকারি তাঁর ডিভাইসটি বন্ধ করে দিতে পারবে। এই কাজটি মোট চার জন ব্যাবহাকারির তিন জন করতে পারবে। মোবাইল ডিভাইসের বড় সমস্যা হচ্ছে তথ্য হারিয়ে যাওয়া। দেখা গেছে প্রায় ৫৮% এন্ড্ররয়েড তাদের ফোনের তথ্য হারিয়ে যাওয়ার জন্য ভিত থাকে। অ্যাপেলের আইফোন ব্যাবহারকারিরা আইটিউন থেকে তাদের তথ্য সংগ্রহ করতে পারে। কিন্তু এন্ড্রয়েড ব্যাবহারকারিরা ডেক্সটপ সিঙ্ক করেও নিতে পারে না। কিন্তু একভাবে সকল ডাটা পাওয়া যেতে পারে তা হচ্ছে সকল ফাইলের ব্যাকআপ রাখা।
৮ আপনার এন্ড্রয়েড মোবাইল বেশির ভাগ আক্রান্ত হতে পারে ভাইরাস দ্বারা তাই আপনাকে অবশ্যয়  আপনার মোবাইলের সিকিউরিটি সফটওয়্যারটি আপডেড করে নিন। দেখা যায় আপনার কম্পিউটারে সুরক্ষার জন্য কত কিছুই না করেছেন কিন্তু আপনার মোবাইলের জন্য কোন দিন ভেবেছেন যে আপনার মোবাইল কি অবস্থায় আছে। তাই অবশ্যয় আপনাকে আপনার মোবাইলের সিকিউরিটি অ্যাপস টা আপডেড করে নিন।
৯ যখন আপনি ঘরে থাকবেন না তখন অবশ্যয় আপনার মোবাইলের ওয়্যারলেস এবং ব্লুটুথ অফ করে রাখবেন। বা আপনি যখন বাইরে যাবেন এবং আপনার ব্লুটূথের দরকার না থাকবে তখন ব্লুটুথ বন্ধ করে রাখবেন কারন আপনার ব্লুটূথ বা ওয়্যারলেস এর কানেকশন যদি কোন হ্যাকার পায় তাহলে আপনার মোবাইল টি হ্যাক করে আপনার প্রয়োজনীয় ডাঁটা চুরি করে থাকে। তাই সাবধান।

১০ বিশ্বব্যাপী স্মার্টফোন ইউজারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর বর্তমানে স্মার্টফোন ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে স্যামসাঙ। সম্প্রতি কিছুদিন আগে দুবাই তে একটি স্যামসাঙ স্মার্টফোনের বিস্ফোরণ ঘটে। তবে এই বিস্ফোরণে স্মার্টফোন টি ছাড়া অন্য কিছু ক্ষতিগ্রস্ত হয়নি। তারপর সুইজারল্যান্ড এ একটি স্মার্ট ফোনে অগ্নিসংযোগ ঘটে এবং সর্বশেষ হংকং এ গ্যালাক্সি এস ৪ বিস্ফোরণে সম্পূর্ণ একটি এপার্টমেন্ট পুড়ে যায়। একবার ভাবুন, দিনভর আপনি আপনার স্মার্ট ফোন টি ব্যবহার করে থাকেন। সারাদিনে কখনো এটি আপনার হাতে, কখনো আপনার পকেটে থাকছে, আবার কল আসলে আপনি কানে লাগিয়ে কথাও বলছেন। আর বর্তমানে টিন এজারদের প্রায় সারাদিন কাটে স্মার্টফোন নিয়ে। যেখানে স্মার্টফোনের ব্যবহার এত বেশি সেখানে এরকম দুর্ঘটনা সত্যি আমাদের ভাবিয়ে তুলে। তাও আবার যেন তেন চাইনিজ স্মার্টফোনে বিস্ফোরণ ঘটলে একটা কথা ছিল, কিন্তু ঘটেছে বিশ্বের অন্যতম আধুনিক স্মার্টফোন স্যামসাঙ গালাক্সি এস ৪ এ। তাই ভাবনা টা আরও বেশি।
 

কীভাবে কম্পিউটারের সামনে বসবেন ?

সঠিক দেহভঙ্গি ভুল দেহভঙ্গি প্রতিদিন কম্পিউটারে দীর্ঘ সময় ধরে কাজ করছেন যাঁরা তাঁদের নানা রকম শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। যেমন: কোমর, ঘাড় ও ঊরুতে ব্যথা, কাঁধ ও আঙুল অবশ হয়ে আসা, হাতের কবজি ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, চোখ শুকনো বোধ করা ও মাথাব্যথা। তবে এসব সমস্যার বেশির ভাগই হয়ে থাকে অনুপযুক্ত চেয়ার-টেবিল ও দেহভঙ্গির কারণে।
বসার ভঙ্গি কেমন হবে?
এমন একটি চেয়ার ব্যবহার করুন, যা আপনার দেহের বাঁকগুলোর সঙ্গে মিশে যায়। চেয়ারে হেলান দিয়ে বসা ভালো।
আপনার কোমর, ঊরু ও হাঁটু যেন একই সমান্তরালে থাকে।
পায়ের পাতা দুটো আরাম করে মেঝেতে বিছিয়ে রাখতে হবে, ঝুলে থাকবে না।
হাত দুটো কাজের ফাঁকে চেয়ারের হাতলে বিছিয়ে রাখা যাবে।
চেয়ারটির গদি এমন হবে, যা খুব শক্ত নয়, আবার বেশি নরমও নয়।
কম্পিউটারটি কেমন হবে?
কম্পিউটারের মনিটর চোখ থেকে অন্তত ২০ থেকে ২৬ ইঞ্চি দূরে থাকবে।
মনিটরের একেবারে ওপরের বিন্দুও যেন চোখের সমান্তরালে থাকে, জোর করে উঁচু হয়ে যেন দেখতে না হয়।
কম্পিউটার টেবিলের নিচে পা দুটি যথেষ্ট আরাম করে জায়গা পাবে, গাদাগাদি করে থাকবে না।
টেবিলের উচ্চতা হবে কনুইয়ের সমান্তরাল।
কি-বোর্ড ও মাউসের জায়গাটি আপনার ঊরুর ১ থেকে ২ ইঞ্চি ওপরে থাকবে।
কবজি সোজা ও বাহু মেঝের ঠিক ৯০ ডিগ্রি কোণে থাকবে।
মনিটর এমন জায়গায় স্থাপন করুন, যেখানে অতিরিক্ত আলোর জন্য চোখে চাপ পড়বে না। যেমন জানালা থেকে একটু দূরে।
মাঝে মাঝে বিশ্রাম নিন
একটানা বেশি সময় ধরে একই ভঙ্গিতে বসে কাজ করবেন না। কাজের মধ্যে বিশ্রাম নিন। অফিসে দু-এক পাক ঘুরে আসুন।
ক্লান্ত লাগলে দাঁড়িয়ে মাংসপেশিগুলো টান টান করে নিন। মাসল স্ট্রেচিংয়ের কিছু নিয়ম আছে: দাঁড়িয়ে হাত মাথার ওপর নিয়ে টান টান করুন। মাথা এক দিকের কাঁধের ওপর হেলে কিছুক্ষণ ধরে রাখুন, এবার উল্টো দিকেও তা করুন।
কাঁধ দুটোকে কানের কাছাকাছি উঁচু করে ধরুন, কিছুক্ষণ রেখে নামিয়ে নিন।
হাত দুটো মুঠো করে সামনে টান টান করে আড়মোড়া ভাঙার মতো করে সামনে-পেছনে আনুন।
মাঝে মাঝে মনিটর থেকে দৃষ্টি ফিরিয়ে বাইরে সবুজ কোনো দৃশ্যে চোখ রাখুন ও চোখের বিশ্রাম নিন।

ডা. তানজিনা হোসেন

সূত্র: ভালোবাসার জগৎ
 
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Idea Box - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger