Latest Post
Showing posts with label ফটোশপ টিউটোরিয়াল. Show all posts
Showing posts with label ফটোশপ টিউটোরিয়াল. Show all posts

ফটোশপের জন্য অবাক হবার মত একটি গোপনীয় প্লাগিন

আমরা অনেকেই বিভিন্ন কাজে অথবা শখের বসে ফটোশপ ব্যবহার করি। ছবির বিভিন্ন কাজ করে থাকি। ছবির নয়েজ দূর করতে অনেক সমস্যায় পড়তে হয়। একটি একটি করে খুটে খুটে নয়েজ পরিস্কার করতে ঝামেলা। তাই একাজটি যাতে সহজে করা যায় তার জন্য রয়েছে একটি ছোট্ট প্লাগিন- রিমুভ গ্রেইন। অবশ্য ফটোশপ সিসি-তে বিল্ট ইন আছে। ঠিক যাদুর মত কাজ করে। আপনি শুধু ছবিটা অপেন করে ফিল্টার থেকে রিমুভ গ্রেইন-এ ক্লিক করুন আর দেখুন ছবিটা কত পরিস্কার হয়ে গেছে। অপশন থেকে বিভিন্ন জিনিস কমিয়ে বাড়িযে এডজাস্ট করে নিন। প্লাগিনটি ডাউনলোড এর পর ফাইলটি কপি করে-
ফটোশপের জন্য অবাক হবার মত একটি গোপনীয় প্লাগিন

c:\program files\adobe\photoshop\presets\filter
অথবা
c:\program files\adobe\photoshop\plugins
এ পেস্ট করে দিন। ব্যস ইন্সটল হয়ে গেল। এখন কাজ শুরু করে দিন

Download

 

ফটোশপের টুলস মেনুর শর্টকাট এবং কিছু কৌশল

টুলসশ র্টকাটঃ


Eraser Tool এর জন্য আপনাকে শর্টকাট চাপতে হবে E
Cycle Screen Modes পর্দা জুড়ে ফটোশপকে দেখতে চাপুন F
Gradient / Paint Bucket Tool এর জন্য আপনাকে চাপতে হবে G
Hand Tool পেতে আপনি চাপবেন H
Eyedropper / Sampler / Measure Tool এর জন্য কি-বোর্ড থেকে I চাপুন।
Spot Healing / Healing / Patch / Red Eye এর ক্ষেত্রে J
Slice Tool এর জন্য K
Lasso Tool পেতে L
Marquee Tool পাবার জন্য M

Notes / Audio Annotation Tool ব্যবহারে N
Dodge / Burn / Sponge Tool এর ক্ষেত্রে O
Pen / Freeform Pen Tool এর জন্য P
Standard / Quick Mask Mode পেতে Q
Blur / Sharpen / Smudge Tool পেতে চাপুন R
Clone / Pattern Stamp Tool এর ক্ষেত্রে S
Type Tool (Vertical / Horizontal) পেতে T
Shape Tool এর জন্য U
Move Tool এর ক্ষত্রে V
Magic Wand Tool ব্যবহারে W চাপুন
Switch Colors পেতে হলে X
History / Art History Brush Tool ব্যবহারে Y
Zoom Tool এর জন্য Z
Hand Tool (toggle) এর ক্ষেত্রে  Space

অন্যান্য শর্টকাট
ফাইল ওপেন করতে

কি-বোর্ড এর ক্ষত্রে – CTRL + O
ফাইল সেইভ করতে
কি-বোর্ড এর ক্ষেত্রে – CTRL + S
ফাইল ক্লোজ করতে
কি-বোর্ড তে – CTRL + W
সিলেকশান কপি করতে
কি-বোর্ড তে – CTRL + C
সিলেকশান পেষ্ট করতে
কি-বোর্ড তে - CTRL + V
ফিরিয়ে আনতে
কি-বোর্ড তে – CTRL + ALT + Z
Invert selection
কি-বোর্ড – CTRL + I
সিলেকশান বন্ধ করতে
কি-বোর্ড তে – CTRL + D
সর্ব কিছু সিলেক্ট করতে
কি-বোর্ড তে – CTRL + A
স্বাধীনভাবে রুপান্তর করতে
কি-বোর্ড তে – CTRL + T
আমার পছন্দের ২টা ট্রিক্স:
Unlock canvas: “F” কি দুইবার চাপুন, অবজেক্টকে পুরো স্ক্রীন জুড়ে দেখতে
Sub-Tools দ্রুত পেতে : সাধারনত কোন টুলসের সাব টুলস খুলতে মাউস চেপে ধরে রাখার কোন প্রয়োজন পড়ে,কিন্তু শুধু ALT চেপে মাউস ক্লিক করার মাধ্যমে সাথে সাথেই পেয়ে যাবেন পরিবর্তিত সাব টুলস।
কাজকরার সময় আমারব্যবহৃত কিছু টেকনিকঃ
এবার ফটোশপে কাজ করার সময় আমার কিছু টেকনিক শেয়ার করি
প্রথমত আমার বাম হাত সব সময় কি-বোর্ডের উপর থাকে আর ডান হাত মাউসে
পুরো পর্দায় নিয়ে আসার জন্য “F” দুইবার চাপি
Space + click অবজেক্টকে নড়ানোর ক্ষেত্রে
ALT + Scroll বিবর্ধন বাড়ানো বা কমানোর জন্য
CTRL + T যেমন তেমন ভাবে ঘুরানোর জন্য

<<<<<<<<<<<<<<<<ভালো লাগলে শেয়ার করবেন please >>>>>>>>>>>>>>>>>>
 

কীভাবে কম্পিউটারের সামনে বসবেন ?

সঠিক দেহভঙ্গি ভুল দেহভঙ্গি প্রতিদিন কম্পিউটারে দীর্ঘ সময় ধরে কাজ করছেন যাঁরা তাঁদের নানা রকম শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। যেমন: কোমর, ঘাড় ও ঊরুতে ব্যথা, কাঁধ ও আঙুল অবশ হয়ে আসা, হাতের কবজি ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, চোখ শুকনো বোধ করা ও মাথাব্যথা। তবে এসব সমস্যার বেশির ভাগই হয়ে থাকে অনুপযুক্ত চেয়ার-টেবিল ও দেহভঙ্গির কারণে।
বসার ভঙ্গি কেমন হবে?
এমন একটি চেয়ার ব্যবহার করুন, যা আপনার দেহের বাঁকগুলোর সঙ্গে মিশে যায়। চেয়ারে হেলান দিয়ে বসা ভালো।
আপনার কোমর, ঊরু ও হাঁটু যেন একই সমান্তরালে থাকে।
পায়ের পাতা দুটো আরাম করে মেঝেতে বিছিয়ে রাখতে হবে, ঝুলে থাকবে না।
হাত দুটো কাজের ফাঁকে চেয়ারের হাতলে বিছিয়ে রাখা যাবে।
চেয়ারটির গদি এমন হবে, যা খুব শক্ত নয়, আবার বেশি নরমও নয়।
কম্পিউটারটি কেমন হবে?
কম্পিউটারের মনিটর চোখ থেকে অন্তত ২০ থেকে ২৬ ইঞ্চি দূরে থাকবে।
মনিটরের একেবারে ওপরের বিন্দুও যেন চোখের সমান্তরালে থাকে, জোর করে উঁচু হয়ে যেন দেখতে না হয়।
কম্পিউটার টেবিলের নিচে পা দুটি যথেষ্ট আরাম করে জায়গা পাবে, গাদাগাদি করে থাকবে না।
টেবিলের উচ্চতা হবে কনুইয়ের সমান্তরাল।
কি-বোর্ড ও মাউসের জায়গাটি আপনার ঊরুর ১ থেকে ২ ইঞ্চি ওপরে থাকবে।
কবজি সোজা ও বাহু মেঝের ঠিক ৯০ ডিগ্রি কোণে থাকবে।
মনিটর এমন জায়গায় স্থাপন করুন, যেখানে অতিরিক্ত আলোর জন্য চোখে চাপ পড়বে না। যেমন জানালা থেকে একটু দূরে।
মাঝে মাঝে বিশ্রাম নিন
একটানা বেশি সময় ধরে একই ভঙ্গিতে বসে কাজ করবেন না। কাজের মধ্যে বিশ্রাম নিন। অফিসে দু-এক পাক ঘুরে আসুন।
ক্লান্ত লাগলে দাঁড়িয়ে মাংসপেশিগুলো টান টান করে নিন। মাসল স্ট্রেচিংয়ের কিছু নিয়ম আছে: দাঁড়িয়ে হাত মাথার ওপর নিয়ে টান টান করুন। মাথা এক দিকের কাঁধের ওপর হেলে কিছুক্ষণ ধরে রাখুন, এবার উল্টো দিকেও তা করুন।
কাঁধ দুটোকে কানের কাছাকাছি উঁচু করে ধরুন, কিছুক্ষণ রেখে নামিয়ে নিন।
হাত দুটো মুঠো করে সামনে টান টান করে আড়মোড়া ভাঙার মতো করে সামনে-পেছনে আনুন।
মাঝে মাঝে মনিটর থেকে দৃষ্টি ফিরিয়ে বাইরে সবুজ কোনো দৃশ্যে চোখ রাখুন ও চোখের বিশ্রাম নিন।

ডা. তানজিনা হোসেন

সূত্র: ভালোবাসার জগৎ
 
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Idea Box - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger