Latest Post
Showing posts with label সিমকার্ড সেবা. Show all posts
Showing posts with label সিমকার্ড সেবা. Show all posts

বিরক্তিকর কলারকে Call Block না করেও শিক্ষাদিন

Call Block না করেও শিক্ষাদিন বিরক্তিকর কলারকে

অনেক সময় আমাদের মোবাইল এ বিরক্তিকর কল আসে । সেটা বন্ধ করতে আমরা বেছে নেই call block সার্ভিস । সে জন্য অপারেটররা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেয় । এমনকি আমরা বিভিন্ন প্রকার call block সফটওয়্যার ব্যবহার করে থাকি । কিন্তু আমরা অনেকেই এই ২ টি পদ্ধতির কনটাই ব্যবহার করতে পারিনা বা চাইনা । তাই এইসব ঝামেলায় না গিয়ে  আপনাদের একটা সহজ টিপস দেব । আপনারা অনেকেই হয়ত এটা জানলেও জানতে পারেন । চলুন দেখে আসি কিভাবে এটা করবেন ।
*** জিপি, রবি, বাংলালিংক এবং এয়ারটেল গ্রহকদের জন্য ***


বিরক্তিকর কলারকে Call Block না করেও শিক্ষাদিন প্রথমে আপনি আপনার মোবাইল এর call divert অপশন এ জান (voice call) ।
তারপর সেখান থেকে Divert when busy / If busy তে চাপুন এবং Activate চাপুন ।
তারপর To other number এ নিচের অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে দিন এবং Ok চাপুন । বাস আপনার কাজ শেষ ।
ক) জিপি এর জন্য – ১২৬৬
খ) রবি এর জন্য – ৮১২১
গ) বাংলালিংক এর জন্য – ৭৭০
ঘ) এয়ারটেল এর জন্য – ৭৮৯
** সিটিসেল এবং টেলিটক গ্রাহকরা তাদের voice mail নাম্বার বাবহার করে ট্রাই করে দেখেন হতেউ পারে ।
এবার ফলাফলঃ
এখন যে কলার ই আপানাকে call করুক না কেন, আপনি শুধু call টা কেটে দিন । এখন যে আপনাকে call করেছে তার ১২টা বাজতে শুরু করেছে । অর্থাৎ তার মোবাইল এ Call  টা রিসিভ হয়ে গ্যাসে । ভয় নেই, আপনার টাকা কাটবেনা ।
আমার কথা বিশ্বাস না হলে হাতের কাছের মোবাইল টা দিয়ে ট্রাই করে দেখুন ।
**cancel করতে Divert when busy / If busy তে গিয়ে cancel চাপুন
 

জেনে নিন গ্রামীনফোন, বাংলালিংক ও রবির থ্রিজি ট্যারিফ

টেলিটকের পর দেশের শীর্ষস্থানীয় তিন মোবাইল অপারেটর কম্পানী গ্রামীন ফোন, বাংলালিঙ্ক, রবি থ্রী জি নিয়ে এসেছে । আজকে আপনাদের কে থ্রী জি ট্যারিফ এর মূল্য জানানোর জন্যই এই পোষ্ট নিয়ে আসলাম। এই পোষ্টে উল্লেখিত তিন কম্পানির থ্রী জি ট্যারিফ প্ল্যান দিবো।

থ্রিজি ট্যারিফ প্ল্যানে সব থেকে বেশি মূল্য নির্ধারণ করেছে দেশের সব থেকে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন। ইন্টারনেটের গতি ও ডাটার পরিমাণের উপর ভিত্তি করে মাত্র একটি প্যাকেজ ৩টি অপারেটরই অফার করছে।

প্রথমেই জেনে নিই গ্রামীন ফোনের থ্রীজি ট্যারিফ প্ল্যানঃ
gp 3g pakeg জেনে নিন গ্রামীনফোন, বাংলালিংক ও রবির থ্রিজি ট্যারিফ৫১২ কেবিপিএস স্পীড এর জন্যঃ 
৫০০ মেগাবাইট – ৫০ টাকা – ৫ দিন
১ গিগাবাইট -৪০০ টাকা- ১৫দিন
১গিগাবাইট -৪৫০টাকা- ৩০দিন
২ গিগাবাইট – ৬৫০ টাকা – ৩০ দিন৪ গিগাবাইট -৯০০টাকা
৫ গিগাবাইট -৯৫০টাকা

 ৮০০ কেবিপিএস স্পীড এর জন্যঃ 
১ গিগাবাইট – ৫০০ টাকা – ৩০ দিন
৫ গিগাবাইট – ১০০০ টাকা – ৩০ দিন
১ এমবিপিএস স্পীড এর জন্যঃ 
১ গিগাবাইট – ৬০০ টাকা – ১৫ দিন
২ গিগাবাইট – ৮৫০ টাকা – ৩০ দিন
৩ গিগাবাইট – ১০০০ টাকা – ৩০ দিন
৪ গিগাবাইট – ১২০০ টাকা – ৩০ দিন
৫ গিগাবাইট – ১৩০০ টাকা – ৩০ দিন
৬ গিগাবাইট – ১৪০০ টাকা – ৩০ দিন

রবির থ্রী জি ট্যারিফঃ

 জেনে নিন গ্রামীনফোন, বাংলালিংক ও রবির থ্রিজি ট্যারিফ ৫১২ কেবিপিএস স্পীড এর জন্যঃ 
২০০ মেগাবাইট – ১০০ টাকা – ৭ দিন
 ১ এমবিপিএস স্পীড এর জন্যঃ 
১.৫ গিগাবাইট ৩৫০ টাকা – ৩০ দিন
 ২ এমবিপিএস স্পীড এর জন্যঃ 
২ গিগাবাইট – ৮০০ টাকা – ৩০ দিন
 ৪ এম বি পি এস স্পীড এর জন্যঃ 
৫.৫ গিগাবাইট – ১১০০ টাকা – ৩০ দিন

বাংলা লিঙ্ক থ্রী জি ট্যারিফ প্ল্যানঃ

১ এম বি পি এস স্পীড এর জন্য  ঃ
 জেনে নিন গ্রামীনফোন, বাংলালিংক ও রবির থ্রিজি ট্যারিফ
৫০ মেগাবাইট – ৫০ টাকা – ১৫ দিন
১৫০ মেগাবাইট – ১৫০ টাকা – ১৫ দিন
১.২৪ গিগাবাইট ৫০০ টাকা – ৩০ দিন২..৪৮ গিগাবাইট ৮৫০ টাকা – ৩০ দিন
৩.৭৮ গিগাবাইট ১০০০ টাকা – ৩০ দিন
৪.৯৬ গিগাবাইট ১১৫০ টাকা – ৩০ দিন
৫.১২ গিগাবাইট ১৩০০ টাকা – ৩০ দিন
১০.২৪ গিগাবাইট ২০০০ টাকা – ৩০ দিন


SHARE PLEASE
 

গ্রামীণ ফোনে ফ্রি মিসকল এলার্ট (যে কনো হ্যান্ড সেট সাপোর্ট করবে)

গ্রামীণ ফোনে ফ্রি মিসকল এলার্ট (যে কনো হ্যান্ড সেট সাপোর্ট করবে)
যে সকল গ্রামীণ ফোনের ব্যাবহারকারী আছেন তাদের জন্য বিশেষ একটি টিপস নিয়ে আসলাম। যে কোন হ্যান্ড সেট দিয়ে আপনি কাজটি করতে পারেন একদম ফ্রীতে পাচ্ছেন এই কাজ টি। তাহলে আপনার মোবাইল বন্ধ থাকলেও কেউ আপনাকে ফোন করলে আপনি মিস কল দেখতে পারবেন। তাহলে শুরু করি।

গ্রামীণ ফোনে ফ্রি মিসকল এলার্ট (যে কনো হ্যান্ড সেট সাপোর্ট করবে)


১- মোবাইল এর মেসেজ অপশন এ যান ।

২- কল সেটিং এ ক্লিক করেন ।

৩- কল ডাইভার্ট এ যান ।

৪- ডাইভার্ট ইফ আনরিচেবল এ ক্লিক করুন ।

৫- to a new number এ ক্লিক করুন ।

৬- ”1266” তে divert করুন ।

৭- মোবাইল টা অফ করে দিন ।

৮- আপনার অন্য নাম্বার বা আপনার বন্ধু কে আপনার নাম্বার এ কল করতে বলেন ।

৯-এবার আপনার ফোন অন করেন ।

ইয়াহু !!!!!!!!!!!!

দেখবেন মেসেজ এসেছে ১২৬৬ থেকে । (u have a voice mail from 01XXXXXXXXXXXX cALL 1266 to hear voice mail )

আর যে নাম্বার দেওয়া আছে সেটাই হল সেই নাম্বার যে নাম্বার থেকে আপনাকে কল দেওয়া হয়েছিল ।

(সর্তকতাঃ 1266 তে ভুলেও কল দিবেন না !!! টাকা কাটা গেলে আমাকে দোষ দিতে পারবেন না !! আপনার নাম্বার এ যে কল দিবে তার রেগুলার চার্জ কাটা যাবে )

যদি পোস্ট টি ভালো লাগে তাহলে কমেন্ট দিবেন o share please

 

কীভাবে কম্পিউটারের সামনে বসবেন ?

সঠিক দেহভঙ্গি ভুল দেহভঙ্গি প্রতিদিন কম্পিউটারে দীর্ঘ সময় ধরে কাজ করছেন যাঁরা তাঁদের নানা রকম শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। যেমন: কোমর, ঘাড় ও ঊরুতে ব্যথা, কাঁধ ও আঙুল অবশ হয়ে আসা, হাতের কবজি ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, চোখ শুকনো বোধ করা ও মাথাব্যথা। তবে এসব সমস্যার বেশির ভাগই হয়ে থাকে অনুপযুক্ত চেয়ার-টেবিল ও দেহভঙ্গির কারণে।
বসার ভঙ্গি কেমন হবে?
এমন একটি চেয়ার ব্যবহার করুন, যা আপনার দেহের বাঁকগুলোর সঙ্গে মিশে যায়। চেয়ারে হেলান দিয়ে বসা ভালো।
আপনার কোমর, ঊরু ও হাঁটু যেন একই সমান্তরালে থাকে।
পায়ের পাতা দুটো আরাম করে মেঝেতে বিছিয়ে রাখতে হবে, ঝুলে থাকবে না।
হাত দুটো কাজের ফাঁকে চেয়ারের হাতলে বিছিয়ে রাখা যাবে।
চেয়ারটির গদি এমন হবে, যা খুব শক্ত নয়, আবার বেশি নরমও নয়।
কম্পিউটারটি কেমন হবে?
কম্পিউটারের মনিটর চোখ থেকে অন্তত ২০ থেকে ২৬ ইঞ্চি দূরে থাকবে।
মনিটরের একেবারে ওপরের বিন্দুও যেন চোখের সমান্তরালে থাকে, জোর করে উঁচু হয়ে যেন দেখতে না হয়।
কম্পিউটার টেবিলের নিচে পা দুটি যথেষ্ট আরাম করে জায়গা পাবে, গাদাগাদি করে থাকবে না।
টেবিলের উচ্চতা হবে কনুইয়ের সমান্তরাল।
কি-বোর্ড ও মাউসের জায়গাটি আপনার ঊরুর ১ থেকে ২ ইঞ্চি ওপরে থাকবে।
কবজি সোজা ও বাহু মেঝের ঠিক ৯০ ডিগ্রি কোণে থাকবে।
মনিটর এমন জায়গায় স্থাপন করুন, যেখানে অতিরিক্ত আলোর জন্য চোখে চাপ পড়বে না। যেমন জানালা থেকে একটু দূরে।
মাঝে মাঝে বিশ্রাম নিন
একটানা বেশি সময় ধরে একই ভঙ্গিতে বসে কাজ করবেন না। কাজের মধ্যে বিশ্রাম নিন। অফিসে দু-এক পাক ঘুরে আসুন।
ক্লান্ত লাগলে দাঁড়িয়ে মাংসপেশিগুলো টান টান করে নিন। মাসল স্ট্রেচিংয়ের কিছু নিয়ম আছে: দাঁড়িয়ে হাত মাথার ওপর নিয়ে টান টান করুন। মাথা এক দিকের কাঁধের ওপর হেলে কিছুক্ষণ ধরে রাখুন, এবার উল্টো দিকেও তা করুন।
কাঁধ দুটোকে কানের কাছাকাছি উঁচু করে ধরুন, কিছুক্ষণ রেখে নামিয়ে নিন।
হাত দুটো মুঠো করে সামনে টান টান করে আড়মোড়া ভাঙার মতো করে সামনে-পেছনে আনুন।
মাঝে মাঝে মনিটর থেকে দৃষ্টি ফিরিয়ে বাইরে সবুজ কোনো দৃশ্যে চোখ রাখুন ও চোখের বিশ্রাম নিন।

ডা. তানজিনা হোসেন

সূত্র: ভালোবাসার জগৎ
 
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Idea Box - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger