Latest Post
Showing posts with label ফেসবুক টিপস. Show all posts
Showing posts with label ফেসবুক টিপস. Show all posts

বাংলাদেশে আসছেন মার্ক জুকারবার্গের ফেসবুক পেজ হ্যাক করা ফিলিস্তিনি হ্যাকার

সাম্প্রতিককালে বিশ্ব গণমাধ্যমে সবচেয়ে আলোচিত হ্যাকার খলিল শেরাত আগামী নভেম্বরে বাংলাদেশে আসছেন। বাংলাদেশের হ্যাকারদের আমন্ত্রণে তিনি আসবেন বলে জানা গেছে। তবে তিনি শুধু বাংলাদেশ ভ্রমণেই আসছেন না, সম্ভব হলে স্কলারশিপ নিয়ে বাংলাদেশে পড়াশোনার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছেন। রোববার বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারসের প্রতিষ্ঠাতা অ্যাডমিন রোটেটিং রটোর এই প্রতিবেদককে খবরটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বাংলাদেশী হ্যাকারদের সঙ্গে ফিলিস্তিনি হ্যাকার খলিল শেরাতের আজ থেকে প্রায় সাত মাস আগে পরিচয় হয়। ফ্রিল্যান্সিংয়ের কাজ করার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করছে তখন থেকেই। কিন্তু সাম্প্রতিককালে হঠাৎ ফেসবুকের ক্রুটি ধরিয়ে দিয়ে খলিলের অন্যরকম একটি উদ্ভাবন ঘটে। ফলে তার প্রতি মানুষের আগ্রহ বাড়তে থাকে। তারই প্রেক্ষিতে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারসের পক্ষ থেকে প্রাথমিকভাবে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ পান খলিল শেরাত। তবে তিনি শুধু বাংলাদেশ ভ্রমণেই আসছেন না, সম্ভব হলে স্কলারশিপ নিয়ে বাংলাদেশে পড়াশোনার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছেন। বাংলাদেশ থেকে উচ্চ শিক্ষা (এমএ) নিতে তিনি স্কলারশিপ খুঁজছেন বলে জানা গেছে। এরই মধ্যে খলিল শেরাত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে বাংলাদেশে আসবেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গের ফেসবুক প্রোফাইল হ্যাক করে সেখানে মন্তব্য পোস্ট করার মাধ্যমে ফেসবুকের নিরাপত্তা ত্র“টি প্রমাণ করে তিনি আলোচনার শীর্ষে চলে আসেন। কীভাবে তিনি এই বাগ খুঁজে পেলেন তার বিস্তারিত বিবরণ খলিল নিজের ব্লগসাইটে লিখেছেন। সে স¤পর্কে জানতে http://khalil-sh. blogspot.ru/ p/facebook-16.html এই ঠিকানায় দেখতে পারেন। তিনি ফেসবুক নিয়ে যে অনেক গবেষণা করেছেন তারও প্রমাণ মিলেছে। ইউটিউবে নিজের বানানো অনেক ফেসবুক টিপসের টিউটোরিয়াল দিয়েছেন। খলিলের ইউটিউব পেজ দেখতে ভিজিট করতে পারেন http://www. youtube.com/user/smartkhalil এই ঠিকানায়। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ফেসবুকের প্রচলিত নিয়ম অনুসারে যদি কেউ কারও ফ্রেন্ড লিস্টে না থাকে তবে তার পক্ষে অপরের টাইমলাইনে কিছু পোস্ট করা সম্ভব হওয়ার কথা নয়। তবে খলিল এখানে একটি নিরাপত্তা ত্র“টি আবিষ্কার করেন। যার ফলে যে কেউ যে কারও টাইমলাইনে পোস্ট করতে পারবে। কিন্তু ফেসবুককে এই বিষয়ে অবহিত করা হলেও ফেসবুক তা উপেক্ষিত করে। খলিল এই বিষয়ে নিশ্চিত করতে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবাগ এর বন্ধু এবং একই সাথে ফেসবুকের প্রথম নারী ব্যবহারকারী সারাহ গুডিনের অ্যাকাউন্টে তা পরীক্ষা করে দেখেন। পরবর্তীকালে খলিল এটি ফেসবুকের ওয়াহইট হ্যাট ডিস্কে¬াসার সার্ভিসের মাধ্যমে তা রিপোর্ট করে। ওয়াহইট হ্যাট সার্ভিস নিরাপত্তা বিশেষজ্ঞদের ত্র“টি বের করে দেয়ার জন্য সর্বনিু ৫০০ ডলার করে প্রদান করে থাকে। খলিল এ বিষয়ে ফেসবুক সিকিউরিটি টিমকে একটি স্ক্রিনশটসহ মেইল করলেও তাদের এমরাকুল নামের একজন ইঞ্জিনিয়ার বিষয়টিকে বাগ নয় বলে জানিয়ে দেন। এমনকি খলিলের কাছে এই বিষয়ে বিস্তারিত জানতেও চাওয়া হয়নি। খলিল তাই নিজেকে সঠিক প্রমান করতে পরবর্তীতে মার্ক জুকারবাগের অ্যাকাউন্টে সব ঘটনা বর্ণনা করে একটি পোস্ট টাইমলাইনে দেয় সেই একই পদ্ধতিতে।
 

আপনার ফেসবুকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সিকিউরিটি বাড়িয়ে নিন

ক) ফেসবুকে অনেক অ্যাপ দেখবেন তাঁরা নানান চমক লাগানো তথ্য দিয়ে অ্যাপ লিঙ্ক দেয় যেমন- আপনার ভালবাসার মানুষটি কেমন হবে, আপনি ভবিষ্যতে কি করবেন ইত্যাদি। এ ধরনের লিঙ্ক গুলো ব্যবহার না করায় ভাল।
fb securityআপনার ফেসবুকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সিকিউরিটি বাড়িয়ে নিন

খ) আপনার ফেসবুকে লগইন থাকা অবস্থায় Account Settings> security>Secure Browsing অপশনটি এনাবল আছে কিনা দেখে নিন। কারন ফেসবুকে এই অপশনটি এনাবল থাকলে অটোমেটিক আপনাকে কোন ম্যালওয়ার এর কারনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সমস্যার মধ্যে পড়লে আপনাকে আগেই মেসেজ আকারে সতর্ক করবে। কাজেই এটি ডিজাবল থাকলে এনাবল করে রাখুন।
গ) আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অবশ্যই মোবাইল ভেরিফিকেশন করে নিবেন। কারন ফেসবুক অটোমেটেড সফটওয়্যার দিয়ে মাঝে মাঝে কোন আইডি থেকে স্পার্মিং হচ্ছে কিনা চেক করে থাকে। যদি কোন আইডিকে সন্দেহ জনক মনে হয়। সাথে সাথেই অটোমেটেড সফটওয়্যার থেকে মোবাইল ভেরিফিকেশন করার জন্য তাগাদা দেয়, যদি কেউ এটি করতে না পারে এবং বারবার ভুল করে ফেসবুক আপনার আইডি চিরতরে বন্ধ করে দিতে পারে।
ঘ) আপনি যদি অফিস , সাইবার ক্যাফে বা অন্য কারো পিসিতে ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে লগইন করার সময় খেয়াল রাখবেন যেন ভুলেও পাসওয়ার্ডটি সেভ না করে ফেলেন।
ঙ) আপনি যদি বেশী সিকিউরিটি হীনতায় ভুগেন তো Account Settings> security>Login Notification এবং device recognition অপশনটি একটিভ রাখতে পারেন এতে আইডিতে লগইন করতে গেলে আপনাকে সিকিউরিটি প্রশ্ন করবে আপনি তাঁর সঠিক জবাব দিয়ে ফেসবুকে লগইন করতে পারবেন। এ ক্ষেত্রে আপনার মোবাইল ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে আপনি সঠিক জবাব দিয়ে লগইন করবেন। এতে একটি সুবিধা অন্য কেউ আপনার ফেসবুক পাসওয়ার্ড কোন ভাবে জানলেও লগইন করতে পারবে না।
চ) আপনি ফেসবুকে পাসওয়ার্ড দেয়ার সময় ভুলেও কখন ও আপনার নাম, ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিবেন না কারন হ্যাকাররা সাধারণত প্রথম দিকে এ গুলো দিয়ে চেষ্টা করে থাকে। এছাড়া পাসওয়ার্ড দেবার সময় #*&@ এ ধরনের কি বেশী ব্যবহার করা ভাল এবং পাসওয়ার্ড আট ডিজিট এর বেশী দেওয়া ভাল।

<<<<<<<ভালো লাগলে শেয়ার করবেন >>>>>>> 

 

ফেসবুক আইডি লক হয়ে গেলে বাইপাস করে নিন আপনার ফেসবুক একাউন্ট

ফেসবুক আইডি লক হয়ে গেলে বাইপাস করে নিন আপনার ফেসবুক একাউন্টঅনেক সময় নানা কারনে আমাদের Facebook আইডি লক হয়ে যায়। তখন ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে অথবা security question এর উত্তর দিয়ে আবার আইডি ফিরে পাওয়া যায়। কিন্তু এগুলো করে একবার আইডি ফেরত পাবার পর আবার লক হয়ে গেলে তখন Photo Verification করতে হয় যা খুবই বিরক্তিকর।

ফেসবুক আসলে এমনে একটি সামাজিক যোগাযোগের মাধ্যম যাতে আপনি আপনার আশেপাশের পরিবেশের পরিচিত মানুষদের সাথে যোগাযোগ করবেন। কিন্তু অনেকেই ফেসবুকে নতুন মানুষের সাথে পরিচিত হতে চায়। এর জন্য একজনের ফ্রেন্ডলিস্টে অনেক অপরিচিত মানুষ থাকে যাদের ছবি দেখে চেনা যায়না।

আরেকটি বিরক্তিকর ব্যাপার হলো ফটো ট্যাগিং। অনেকেই আজাইরা ছবিতে সবাইকে ট্যাগ করে। এজন্য আপনাকে যখন photo verification করতে দেওয়া হয় তখন আপনি গরু-ছাগলের ছবিতে ট্যাগ করা মানুষ দেখতে পাবেন। গরু-ছাগল দেখে আপনাকে বেছে নিতে হবে এটা কোন বন্ধুর ছবি। লুল icon biggrin Facebook আইডি লক হয়ে গেলে বাইপাস করে নিন আপনার ফেসবুক একাউন্ট

== তাই দয়া করে ”যে ছবিতে আপনার বন্ধুর মুখ নেই এমন ছবি আপনার বন্ধুকে ট্যাগ করবেন না যেমনঃ আপনারা ৫ বন্ধু বেরাতে গিয়ে কোথাও ছবি তুললেন সেই ছবিটি যখন আপনি ফেসবুকে পোস্ট করবেন সেখানে সেই বন্ধুদের ট্যাগ করতে পারেন, অন্যথায় আপনার ট্যাগ করার জন্য আপনার বন্ধু আপনার উপর বিরক্তি হয়ে আপনাকে ব্লক করে দিতে পারে, যেটি আপনার জন্য একটি লজ্জা জনক ব্যাপার।” ==

এবার আসি Photo Verfication যেভাবে বাইপাস করবেন।

১. গুগলে যান।

২. এখন আপনার ফেবুতে ফটো ভেরিফিকেশনের সময় একটি ছবির সাথে ৬টি বন্ধুর নাম থাকবে।

৩. গুগল ইমেজ সার্চে লিখুন facebook+আপনার বন্ধুর নাম। মানে আপনার বন্ধুর নাম Abul Kalam Azad হলে লিখবেন facebook+Abul Kalam Azad

৪. এবার গুগল সার্চে আপনি অনেক ছবি দেখতে পাবেন। যদি কোন ছবি আপনাকে ভেরিফাই করতে দেওয়া ছবির সাথে মিলে যায় তাহলে বুঝবেন সেটা তারই ছবি। আর যদি না মিলে তাহলে বাকি ৫জনের নাম দিয়ে একইভাবে ট্রাই করতে থাকুন।

৫. এরপরেও ছবিগুলো সনাক্ত না করতে পারলে আপনি ২টি প্রশ্ন স্কিপ করতে পারবেন। এছাড়াও সবগুলো প্রশ্নে ১টি উত্তর ভুল হলেও আপনাকে পাশ করিয়ে দেওয়া হবে। প্রশ্নের উত্তর ঠিকভাবে দেবার পর আপনার পাসওয়ার্ড রিসেট করতে বলা হবে। নতুন পাসওয়ার্ড দিয়ে এরপর সহজেই আপনি আপনার একাউন্ট ফিরে পেতে পারবেন।

সবশেষে আবার বলি দয়া করে ছবিতে আপনার বন্ধুর মুখ নেই এমন ছবি আপনার বন্ধুকে ট্যাগ করবেন না। ফটো ট্যাগিং এর জন্য যেন আপনি আপনার বন্ধুর কাছে বিরক্তির কারন না হন।

 ভালো লাগলে সবার সাথে শেয়ার করুণ।
 

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায় ।

আজ আপনাদের শেখাবো কিভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে হই । 
আমরা যারা ফেসবুক  ভিডিও দেখি চাইলেই ডাউনলোড করতে পারিনা , এজন্য বিভিন্ন কৌশল ব্যবহার করতে হয় । আজ আপনাদের দেখাবো সবচেয়ে সহজ উপায়ে কি ভাবে ভিডিও ডাউনলোড করা যায় ।

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার প্রথমে http://www.downvids.net এই সাইটে যান ।
তারপর



এবার Download This Video ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করে ফেসবুকের ভিডিও টি ডাউনলোড করে নিন ।
 

কীভাবে কম্পিউটারের সামনে বসবেন ?

সঠিক দেহভঙ্গি ভুল দেহভঙ্গি প্রতিদিন কম্পিউটারে দীর্ঘ সময় ধরে কাজ করছেন যাঁরা তাঁদের নানা রকম শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। যেমন: কোমর, ঘাড় ও ঊরুতে ব্যথা, কাঁধ ও আঙুল অবশ হয়ে আসা, হাতের কবজি ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, চোখ শুকনো বোধ করা ও মাথাব্যথা। তবে এসব সমস্যার বেশির ভাগই হয়ে থাকে অনুপযুক্ত চেয়ার-টেবিল ও দেহভঙ্গির কারণে।
বসার ভঙ্গি কেমন হবে?
এমন একটি চেয়ার ব্যবহার করুন, যা আপনার দেহের বাঁকগুলোর সঙ্গে মিশে যায়। চেয়ারে হেলান দিয়ে বসা ভালো।
আপনার কোমর, ঊরু ও হাঁটু যেন একই সমান্তরালে থাকে।
পায়ের পাতা দুটো আরাম করে মেঝেতে বিছিয়ে রাখতে হবে, ঝুলে থাকবে না।
হাত দুটো কাজের ফাঁকে চেয়ারের হাতলে বিছিয়ে রাখা যাবে।
চেয়ারটির গদি এমন হবে, যা খুব শক্ত নয়, আবার বেশি নরমও নয়।
কম্পিউটারটি কেমন হবে?
কম্পিউটারের মনিটর চোখ থেকে অন্তত ২০ থেকে ২৬ ইঞ্চি দূরে থাকবে।
মনিটরের একেবারে ওপরের বিন্দুও যেন চোখের সমান্তরালে থাকে, জোর করে উঁচু হয়ে যেন দেখতে না হয়।
কম্পিউটার টেবিলের নিচে পা দুটি যথেষ্ট আরাম করে জায়গা পাবে, গাদাগাদি করে থাকবে না।
টেবিলের উচ্চতা হবে কনুইয়ের সমান্তরাল।
কি-বোর্ড ও মাউসের জায়গাটি আপনার ঊরুর ১ থেকে ২ ইঞ্চি ওপরে থাকবে।
কবজি সোজা ও বাহু মেঝের ঠিক ৯০ ডিগ্রি কোণে থাকবে।
মনিটর এমন জায়গায় স্থাপন করুন, যেখানে অতিরিক্ত আলোর জন্য চোখে চাপ পড়বে না। যেমন জানালা থেকে একটু দূরে।
মাঝে মাঝে বিশ্রাম নিন
একটানা বেশি সময় ধরে একই ভঙ্গিতে বসে কাজ করবেন না। কাজের মধ্যে বিশ্রাম নিন। অফিসে দু-এক পাক ঘুরে আসুন।
ক্লান্ত লাগলে দাঁড়িয়ে মাংসপেশিগুলো টান টান করে নিন। মাসল স্ট্রেচিংয়ের কিছু নিয়ম আছে: দাঁড়িয়ে হাত মাথার ওপর নিয়ে টান টান করুন। মাথা এক দিকের কাঁধের ওপর হেলে কিছুক্ষণ ধরে রাখুন, এবার উল্টো দিকেও তা করুন।
কাঁধ দুটোকে কানের কাছাকাছি উঁচু করে ধরুন, কিছুক্ষণ রেখে নামিয়ে নিন।
হাত দুটো মুঠো করে সামনে টান টান করে আড়মোড়া ভাঙার মতো করে সামনে-পেছনে আনুন।
মাঝে মাঝে মনিটর থেকে দৃষ্টি ফিরিয়ে বাইরে সবুজ কোনো দৃশ্যে চোখ রাখুন ও চোখের বিশ্রাম নিন।

ডা. তানজিনা হোসেন

সূত্র: ভালোবাসার জগৎ
 
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Idea Box - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger